সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বেকারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুরে বেকারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুরে বেকারদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকারদের দক্ষ মানব সম্পদে রূপান্তরে কাজ করছে শহর সমাজসেবা কার্যালয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, সার্ভে আমিনতি ও স্পোকেন ইংলিশ কোর্সের নতুন ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়। এ তিনটি কোর্সে প্রায় ১৫০ জন প্রশিক্ষণার্থী রয়েছেন।

শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। এসময় শহর সমাজসেবা কার্যালয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. শরীফ হোসেন ও প্রশিক্ষক মো. আবদুর রশীদ সহ বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে লক্ষ্মীপুর শহর সমাজসেবা কার্যালয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৩ হাজার বেকার যুবক-যুবতী এই কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে দেশে-বিদেশে চাকুরী ও উদ্যোক্তা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com