সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে খামারীর খড়ের গাদায় প্রতিহিংসার আগুন : লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে খামারীর খড়ের গাদায় প্রতিহিংসার আগুন : লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে খামারীর খড়ের গাদায় প্রতিহিংসার আগুন : লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিহিংসাবশত খামারীর খড়েরর গাদায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উদ্ধার দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই খামারীর ৩টি খড়ের গাদা পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

তবে গাদার পাশ্ববর্তী খামারটি পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে বলে জানায় ওই খামারীর পরিবার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ২নং ওয়ার্ড জালালিয়া মাদ্রাসার পাশে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে হঠাৎ খড়ের গাদায় আগুন ও ধোয়া দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মো. ইসমাইল হোসেনের পরিবার জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিহিংসাবশতঃ খামারে আগুন দেওয়া হয়েছে। সময়মত ফায়ার সার্ভিসের উদ্ধার দল ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণ না করলে আমার কোটি টাকার গোখামার পুড়ে ধ্বংশ হয়ে যেত।

খামারটি পুড়ে যাওয়া থেকে রক্ষা পেলেও এরআগেই গরুর খামারের জন্য মজুদ করা ৩টি খড়ের গাদা ভস্ম হয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন হয়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ওয়াসী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com