সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় স্কুলছাত্র নিহত

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিশান আহমেদ (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার ডাকঘর সংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক চালক ও গাড়ি আটকের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। জানা গেছে, নিহত নিশান উপজেলার মটবী গ্রামের প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে।

সে উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান স্কুলছাত্র নিশানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। পরে স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক চালক ও গাড়িটি আটকের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেয়। পুলিশ জানায়, ঘটনার ১ ঘণ্টার মধ্যে ঘাতক চালক ও গাড়িটি আটক করে পুলিশ।

আটক চালক হারুন অর রশিদ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। আটক পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন : ১৩-৬১৬৫। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও গাড়িটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com