সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে 'মিথ্যা-অপ্রচার' এনে প্রবাসীকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে ‘মিথ্যা-অপ্রচার’ এনে প্রবাসীকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে ‘মিথ্যা-অপ্রচার’ এনে প্রবাসীকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরে মোঃ খোকন (৩৫) নামে এক প্রবাসীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী মাহাফুজুল ইসলাম তার দুই ছেলের মেহদী হাসান ও অমির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান ও মেম্বর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর সূত্রে জানা গেছে, হামলাকারী মাহাফুজুল ইসলামের বাড়ী সাইট ওয়ালের বাহিরে কে বা কারা রাতের আধারে তার স্ত্রী রেখা ও স্থানীয় ইব্রাহিমের নাম উল্লেখ করে বিভিন্ন ‘অনৈতিক শব্দ’ লেখে।এ লেখাকে কেন্দ্র করে মাহাফুজুল ইসলাম ও তার দুই ছেলে মেহদী হাসান ও অমি প্রবাসী খোকনকে রডের পাইপ দিয়ে এলোপাথাড়ি মারধর করে এসময় ইব্রাহীম খোকনকে মারধর করে। খোকনকে বাঁচাতে গেলে তার বৃদ্ধাকে ও মারধর করে হামলাকারিরা। আহত মা-ছেলেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার শিকার প্রবাসী খোকন বলেন, আমি লেখাপড়া জানি না। নিজের নামও সুন্দর ভাবে লেখতে পারি না। অযথা আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালিয়ে হামলা করা হয়। ওই সময় তারা আমার মাকেও মারধর করে। মাহাফুজুল ইসলামের স্ত্রী আমার সম্পর্কে চাচি হয়।
অভিযুক্ত মাহাফুজুল ইসলাম বলেন, খোকন নিজেই ওয়ালে আমার স্ত্রীর বিরুদ্ধে আজেবাজে লেখা লেছে। আমরা কেউ তাকেও তার মাকে মারধর করিনি।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু পাটোয়ারী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার শিকার খোকন পড়ালেখা জানে না। মারধর ঘটনা সত্য। দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান মিয়া বলেন, এমন ঘটনা কেউ পুলিশকে জানানি। তবুও লেখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com