সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে কৃষি ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে ঝুলন্ত অবস্থায় আল-আমিন নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার বাঞ্চানগর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আল-আমিন চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত দুই মাস পূর্বে লক্ষ্মীপুরে কৃষি ব্যাংকে সহকারী-ম্যানেজার হিসেবে যোগদান করেন আল-আমিন। এরপর পৌর এলাকার বাঞ্চানগরে একটি বাসায় একই ব্যাংকের ইব্রাহীম নামে একজনকে নিয়ে ভাড়া থাকছিলেন তিনি।

ইব্রাহীম বলেন, দুপুরে ব্যাংক থেকে বাসায় আসেন আল-আমিন। এরপর আর ব্যাংকে ফিরে যায়নি সে। রাতে বাসায় ফিরে আল-আমিনকে ডাকতে থাকেন ইব্রাহীম। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিক সাইফুলকে জানান। পরে তার সহযোগিতায় রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা মৃতদেহ উদ্ধার করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com