সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ট্রাক্টরচাপায় চালকের সহকারী নিহত

লক্ষ্মীপুরে ট্রাক্টরচাপায় চালকের সহকারী নিহত

লক্ষ্মীপুরে ট্রাক্টরচাপায় চালকের সহকারী নিহত

লক্ষ্মীপুরে ইটবাহী ট্রাক্টর ট্রলির নিচে চাপা পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতার গোপ্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ (১৯) চালকের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ট্রাক্টরটি ইট নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে রাজু ট্রাক্টর থেকে নিচে পড়ে যান। এক পর্যায়ে তিনি ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, মরদেহটি সদর হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com