সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

‘সচেতন জনতার একতা, রুখে দিবে অনিয়ম দুর্নীতির ঘন ঘটা’ এ শ্লোগানে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে দত্তপাড়া ইউনিয়নের ওই সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্দারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন সাজু, আব্দুল ওয়াহেদ মানিকসহ অনেকে।
বক্তারা বলেন, সদর উপজেলার মান্দারী-দত্তপাড়া সড়কের সাড়ে ৫ কিলোমিটার সড়কটির সংস্কার কাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। রিপন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পেয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে। সড়কে নিম্নমানের ইট-খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ফলে নির্ধারিত সময়ের আগেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এনিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার ও তার লোকজন এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ করেন বলেও জানান স্থানীয়রা। এদিকে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করছেন স্থানীয়রা।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com