সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

লক্ষ্মীপুরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পরে পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল, লক্ষ্মীপুর প্রেসক্লাব, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস ও সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক ও জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূইঁয়া আজাদ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com