সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পুলিশ সুপার দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ড.এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও দাবা উপ কমিটির আহ্বায়ক ফরীদা ইয়াসমিন লিকার সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বাবু শংকর কুমার মজুমদার, কমিউনিটি পুলিশিং সেল লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র ওসি মো. মোক্তার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া, টি আই মামুন আল আমিন, দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূইঁয়া আজাদ, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, সদর থানা আ’লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ এহেতেশাম হায়দার বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি, কমলনগর উপজেলা ও চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ ১০জন শিক্ষার্থী অংশ গ্রহন করছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com