সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শুরু হয়েছে 'মজিবর্ষ' ফুটবল টুর্নামেন্ট

লক্ষ্মীপুরে শুরু হয়েছে ‘মজিবর্ষ’ ফুটবল টুর্নামেন্ট

লক্ষ্মীপুরে শুরু হয়েছে ‘মজিবর্ষ’ ফুটবল টুর্নামেন্ট

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশত-বার্ষিকী উপলক্ষে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট ২০২০। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর গ্রামে একটি ফসলের মাঠে এ খেলা আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল (এমপি)। উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য মোঃ সোহাগ পাটোয়ারীর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাবেক জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ জামান রিপন, বায়েজীদ ভূঁইয়া ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান।

উদ্বোধনী ম্যাচ খেলেন, রাইজিং স্টার বনাম মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশ। খেলার ৯০ মিনিটে রাইজিং স্টার মান্দারী জেনারেল পোল্ট্রি একাদশকে ২ গোল দিয়ে বিজয়ী হন। খেলা দেখতে মাঠের চারপাশে শত-শত মানুষের উপস্থিত দেখা গেছে।

ফুটবল টুর্নামেন্টে মোট ২৪ টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এদিকে এখেলার আয়োজন করেন দক্ষিণ মজুপুর স্পোর্টিং ক্লাব আর সার্বিক সহযোগীতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com