সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইউপি সদস্যের পিটুনিতে ৫ শ্রমিক হাসপাতালে

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের পিটুনিতে ৫ শ্রমিক হাসপাতালে

লক্ষ্মীপুরে ইউপি সদস্যের পিটুনিতে ৫ শ্রমিক হাসপাতালে

লক্ষ্মীপুরে এক বৃদ্ধের বসতঘরের কাজ করতে আসায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম সাফু ৫ নির্মাণ শ্রমিককে পিটিয়ে আহত করে। আহতদেরকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার (১ মার্চ) সকালে সদর উপজলো লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নির্মাণ শ্রমিক ইউনুস, রনি, মাসুম, বেলায়তে ও মামুন।

তারা উপজেলার তালহাটি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সফিকুল ইসলাম লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। জানা গেছে, প্রায় দুই মাস আগে অবিরনগর গ্রামের বৃদ্ধ নুরুল ইসলাম তাদের দখলীয় ৩ শতাংশ জমিতে বসতঘর নির্মাণ কাজ শুরু করেন।

কিন্তু জমির মালিকানা দাবি করে ইউপি সদস্য সফিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পরে আদালত তদন্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযোগটি খারিজ করে নুরুল ইসলামকে ঘর নির্মাণের অনুমতি দেয়। ঘটনার সময় কাজ করতে আসলে ইউপি সদস্য সফিক ও তার লোকজন ওই ৫ নির্মাণ শ্রমিককে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

এরমধ্যে মামুন ও আনোয়ার নামে দুইজনের মাথায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। নুরুল ইসলামের ছেলে মনির হোসেন জানান, ওই জমিতে তাদের বসতঘর ছিল। পুরাতন ঘর ভেঙে নতুন করে নির্মাণ করতে গেলে সফিক বাধা দেয়।

একপর্যায়ে সফিক আদালতে পরপর দুটি অভিযোগ করে। তবে আদালত অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে খারিজ করে ঘর নির্মাণের অনুমতি দিয়েছে। কিন্তু কাজ করতে গেলে সফিক ও তার লোকজন শ্রমিকদের পিটিয়ে আহত করে। অভিযোগ অস্কীকার করে সফিকুল ইসলাম সাফু বলেন, আমাদের জমিতে জোরপূর্বক তারা বসতঘর নির্মাণ করছে। আমি এতে বাধা দিয়েছি।

কিন্তু শ্রমিকদের মারধর করা হয়নি। প্রতিপক্ষরা মারধরের নাটক সাজিয়ে তাদের হাসপাতালে ভর্তি করেছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com