সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর তন্তুবায় সমিতির নির্বাচন

লক্ষ্মীপুর তন্তুবায় সমিতির নির্বাচন

লক্ষ্মীপুর তন্তুবায় সমিতির নির্বাচন

লক্ষ্মীপুর থানা তন্তুবায় সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শেষ  হয়েছে । মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে (৭ মার্চ )সভাপতি পদে মনোনয়ন ফরম নিয়েছেন সমিতির বর্তমান সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের এবং লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।

 সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম, দ: হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম ও দীপংকর চৌধুরী দিপু মনোনয়ন ফরম নিয়েছেন। পরিচালক পদে ৬ ব্লকে ৬ জনই মনোনয়ন ফরম নিয়েছেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা সমবায় কার্য়ালয়ের পরিদর্শক ওমর ফারক, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জোতির্ম্ময় মজুমদার ও সমিতির সদস্য কামরুল ইসলাম।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর থানা তন্তুবায় সমবায় সমিতির বর্তমান শেয়ার হোল্ডার ৮১২ জন ও ভোটার ৫০৩ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com