সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ডিজিটাল ডিভাইস ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুরে ডিজিটাল ডিভাইস ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুরে ডিজিটাল ডিভাইস ও মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুরে বিভিন্ন ডিজিটাল ডিভাইস এবং মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে  তাদের থেকে চোরাইকৃত ১৭টি মোবাইল, একটি মোটরসাইকেল, ৮টি ডিজিটাল নম্বরপ্লেট ও মোটরসাইকেল চুরির বেশ কিছু ডিভাইস উদ্ধার করে পুলিশ।

লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও চোরাই মালামাল গুলো উদ্ধার করে। সোমবার (৯ মার্চ) দুপুরে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গ্রেফতারকৃতরা হলেন-লক্ষ্মীপুরের বাসিন্দা পারভেজ, মিঠু, ইসমাইল ও রাব্বি এবং চাঁদপুরের বাসিন্দা রাসেল ও জিল্লুর। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, খুন, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, আনোয়ার হোসেন, মনেংথোয়াই মারমা, ডিএসবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, ওসি তদন্ত মোহাম্মদ মোসলেহ উদ্দিন সহ আরো অনেকে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com