সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আওয়ামীলীগের দলীয় যারা মনোনয়পত্র ক্রয় করেছেন

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের দলীয় যারা মনোনয়পত্র ক্রয় করেছেন

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের দলীয় যারা মনোনয়পত্র ক্রয় করেছেন

সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর  আসন থেকে  আওয়ামীলীগের যারা আসন্ন দশম জাতীয় সংসদ উপলক্ষে দলীয়  মনোনয়পত্র ক্রয় করেছেন,  জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম,সহসভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য একে এম শাহাজান কামাল, পৌর সভার মেয়র আবু তাহের, আওয়ামীলীগের কেন্দ্রিয় উপ কমিটির সহ সম্পাদক এ এফ জসিম উদ্দিন আহমেদ, সাবেক সচিব এম শামছুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, কেন্দ্রিয় যুবলীগ নেতা হাসিবুর রহিম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি জামান বিন বাবর, কেন্দ্রিয় যুবলীগের সহ ধর্মবিষয়ক সম্পাদক শোয়ের হোসেন ফারুক।

এ ব্যাপারে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন জানান, দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছি, সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক ও সাবেক সংসদ সদস্য একে এম শাহাজান কামাল বলেন, দলীয় মনোনয়পত্র ক্রয় করেছি,  দল যদি আমাকে যোগ্য মনে করে তা হলে নির্বাচন করব, পূর্বে আমি লক্ষ্মীপুর আসনের সংসদ সদস্য থাকাকালিন সময়ে জেলা উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছি।

এ ছাড়া জনতা ব্যাংক পরিচালক থাকায় অবস্থায় লক্ষ্মীপুরের শত শত অসহায় গরীব ও ক্যান্সার রোগীতে আর্থিক সহযোগীতা করেছি বর্তমানে জেলা পরিষদ থেকেও সহযোগীতা করে যাচ্ছি মানুষকে।
সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত ফরিদা ইয়াছমিন লিকা জানান, মনোনয়নপত্র ক্রয় করেছি, দল যদি যোগ্য মনে করে আমাকে প্রার্থী দেয় তা হলে তা হলে সকলের সহযোগীতা নিয়ে নির্বাচন করব।

বিগত উপজেলা নির্বাচনে বিপুল ভোট পেয়ে আমি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com