সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ওষুধ ব্যবসায়ী মো. কাউসার আহমেদ (৩০) নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার আটিয়াতলী এলাকার আবদুর রহমানের ছেলে ও সদর উপজেলার জকসিন বাজারের আল মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী। চলতি মাসেই তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু প্রাণঘাতী করোনার কারণে বিয়ে পিছিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটিয়াতলি এলাকার একটি অভ্যন্তরীণ রুট থেকে মোটরসাইকেলযোগে কাউসার লক্ষ্মীপুর-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উঠছিল। এসময় লক্ষ্মীপুরগামী জোনাকি পরিবহনের একটি দ্রুততম যাত্রীবাহী বাস মোটরসাইকেলসহ কাউসারকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় কাউসারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউসারের বাবা আবদুর রহমান জানান, দোকানের উদ্দেশ্যে কাউসার ঘর থেকে বের হয়েছিল। কিছুক্ষণ পরই তার মৃত্যুর সংবাদ শুনে ছুটে যায় হাসপাতালে। বাড়িতে গত কয়েকদিন তার বিয়ের আয়োজন চলছিল। করোনার কারণে তা সাময়িক স্থগিত ছিল। কিন্তু এখন সবই শেষ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com