সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের মজুপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

লক্ষ্মীপুরের মজুপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

লক্ষ্মীপুরের মজুপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

লক্ষ্মীপুর শহরের মজুপুর এলাকায় আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষে শতাধিক নারিকেল ও সুপারি গাছের চারা কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে পৌরসভার ১১ নং ওয়ার্ডের জিন্নত আলী পাটোয়ারী বাড়ীতে এঘটনা ঘটে। এসময় ভুক্তভোগী তাহের মাস্টার গংদের ১৫ শতাংশ জমির গাছ কেটে জোরপূর্বক দখলের চেষ্টা করে প্রতিপক্ষ একই বাড়ির আবুল কালাম ও মোস্তফা। এর আগে গত শুক্রবার বেড়া দেয়াকে কেন্দ্র করে ফার্ণিসার শ্রমিক আরিফ হোসেনকে বিবাদীরা বেধম মারধর করে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, তপছিল বর্ণিত ৭৬নং মজুপুর মৌজার জেলা জরিপী ৭৯/১, ৮০নং খতিয়ানের ৯১৪ নং দাগের অন্দরে উত্তরাংশে ১৫ শতাংশ জমি রিভিশান জরিপে মাঠ ৭৫৩৮ ডিপি ৪৮২নং খতিয়ানের ৭৬০০নং দাগে বাড়ী হিসাবে রেকর্ড হয়, যা প্রতিপক্ষ আবুল কালাম ও মোস্তফা ২০১২ সালে জোর পূর্বক অবৈধভাবে দখলকরে তাতে বাড়ীঘর নির্মাণ করে। তা ভেঙ্গে পুনরায় দালান করতে চাইলে অভিযোগে ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয় পৌরসভা।

বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষগন আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পূনরায় বাড়ী নির্মান কাজ শুরু করেন।  তবে তাহের মাস্টার গংরা নিজেদের বাগানে বেড়া দিলে প্রতিপক্ষ আবুল কালাম ও মোস্তফা সদর থানায় অভিযোগ দায়ের করেন।
এঘটনায় সদর থানায় উভয় পক্ষের অভিযোগ রয়েছে এবং তা তদন্তধীন বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোসলেহ উদ্দিন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com