সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়নুল আবেদীন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়নুল আবেদীন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জয়নুল আবেদীন

বাংলাদেশ আওয়ামীলীগের যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি, সমাজসেবক জয়নুল আবেদীনকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করা হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বাসিন্দা জয়নুল আবেদীন।
সভায় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অহিদ মিয়া, মো. মহসীন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় প্রধান অতিথি জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের প্রতিচ্ছবি। সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে সমাজের অন্যায়, অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, আমাকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এসময় তিনি সাংবাদিক ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সুখে দুঃখে আজীবন পাশে থাকার ঘোষণা দেন।
অনুষ্ঠান শেষে বিশিষ্ট এই ব্যক্তি সাংবাদিকদের সাথে ফটোসেশনে অংশ নেন। এরআগে বিশিষ্ট ব্যক্তিত্ব জয়নুল আবেদীন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান- প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com