সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বাসাভাড়া নিতে এসে সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে বাসাভাড়া নিতে এসে সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে বাসাভাড়া নিতে এসে সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরে বাড়িভাড়া নিতে এসে অভিনব কায়দায় এক নারীকে অচেতন করে প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার লুটে নেয়া হয়েছে।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের হাসপাতাল সড়কের পাশে মুনতাহান ভিলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাড়িওয়ালা খন্দকার জুয়েল ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার ব্রাদার্সের মালিক।

জানা গেছে, বুধবার (৩ জুন) দুপুরে এক পুরুষ ও দুই নারী মুনতাহান ভিলায় বাসাভাড়া নেয়ার জন্য দেখতে আসেন। বাসাভাড়া নিতে আসা ওই পুরুষ ব্যক্তি আরএফএল কোম্পানিতে চাকরি করেন বলে জানান। আর ওই দুই নারীকে স্ত্রী-মা হিসেবে পরিচয় দেন। ওই সময় তারা বাসা পছন্দ করে বৃহস্পতিবার (৪ জুন) উঠবেন বলে জানান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িওয়ালা খন্দকার জুয়েল ঘর থেকে বের হয়ে যান। এ সময় তার মা আঞ্জুমআরা বেগম ঘরে একা ছিলেন। এরপরই দুই নারীকে নিয়ে ওই ব্যক্তি বাসায় ঢুকেন।

এ সময় আঞ্জুমআরাকে তারা বলেন, তাদের মালামাল ট্রাকে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে। দুপুরে তারা এই বাসায় রান্না করে খেতে চান। এজন্য মাছসহ কাঁচাবাজার নিয়ে এসেছেন। তাদেরকে একটু বসতে দিতে ও রান্নার ব্যবস্থা করে দেয়ার জন্য আঞ্জুমআরাকে অনুরোধ করেন।

একপর্যায়ে তারা আঞ্জুমআরার বেডরুমে ঢুকে তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে ফেলেন। এ সময় আঞ্জুমআরার গলার চেইন, হাতে থাকা স্বর্ণের চুড়ি, কানের দুল ও আংটিসহ প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যান।

বাড়িওয়ালা খন্দকার জুয়েল জানান, ঘটনার সময় মা একাই বাসায় ছিলেন। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

এদিকে খবর পেয়ে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাওছারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com