সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছিনতাই মামলায় কারাগারে থাকা ৪ তরুণকে হিরামনির হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচার

লক্ষ্মীপুরে ছিনতাই মামলায় কারাগারে থাকা ৪ তরুণকে হিরামনির হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচার

লক্ষ্মীপুরে ছিনতাই মামলায় কারাগারে থাকা ৪ তরুণকে হিরামনির হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচার

লক্ষ্মীপুরে সদর উপজেলার পালেরহাট পাবলিক হাইস্কুলের ছাত্রী হিরা মনিকে (১৪) ধর্ষণের পর হত্যার ঘটনায় গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে চলছে নানা দাবি এবং বিশ্লেষণ। তবে এর মধ্যে ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই ৪জন তরুণের ছবিকে  হিরা মনির খুনি হিসেবে তাদের বিভিন্ন পোস্ট এবং কমেন্টে প্রচার করছে।

প্রকৃত পক্ষে ছবিতে থাকা ওই চার তরুণসহ মোট ৮জনকে একই এলাকা থেকে বৃহস্পতিবার (১১ জুন) সকালে ছিনতাইকারী হিসেবে আটক করা হয়। তাদের নামে সদর থানায় ছিনতাইয়ের মামলা হয়।  বর্তমানে তারা কারাগারে আছে। তাদের ছবিটি লক্ষ্মীপুর সদর থানা থেকে সাংবাদিকদের ক্যামরায় ধারণ করা হয়। আট ছিনতাইকারীকে দুটিতে ছবিতে ৪জন করে ছবি তোলা হয়। এনিয়ে লক্ষ্মীপুরের স্থানীয় পত্রপত্রিকায় তাদের ছবিসহ সংবাদ প্রকাশ হয়েছিল। কিন্ত তাদের এক গ্রুপের ছবিকে হিরামনির হত্যাকারী হিসেবে প্রচার করা হচ্ছে বলে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের নজরে এসেছে।

অন্যদিকে শুক্রবার (১২ জুন) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে ঘরে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এঘটনায় নিহতের মা বাদী হয়ে শনিবার অজ্ঞাত আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে।

অপরদিকে যে তরুণদেরকে হিরামনি হত্যাকারী হিসেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে তাদের আটজনকে দক্ষিণ হামছাদীতে ছিনতাইকালে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার দিবাগত রাত দুইটার দিকে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট উত্তর বাজারের ঈদগাহ সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো’ ফারুক হোসেন (২০), শরীফ হোসেন (২০), নাহিদ হোসেন (১৯), আরিফ হোসেন বাবু (১৯), মোঃ তুষার ইমরান (২০), মোঃ তুষার ইমরান (২০), মোঃ শাওন (২১), শাফায়েত হোসেন (২০) ও মোঃ সোহেল হোসেন (২০)। তারা সবার বাড়ি ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে।  এ ঘটনায় তাদের নামে লক্ষীপুর সদর থানায় ছিনতাইয়ের মামলা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com