সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বিয়ার মদসহ লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে যুবক আটক

বিয়ার মদসহ লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে যুবক আটক

বিয়ার মদসহ লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে  যুবক আটক

লক্ষ্মীপুর পৌর শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ ৩০ বছরের যুবক মাদক কারবারি মো. সোলায়মানকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুরে পৌর শহরের ২নং ওয়ার্ডস্থ পানির টাংক রোড এলাকায় ওই যুবকের ভাড়া বাসায় অভিযান চালায় র‌্যাব-১১ এর একটি ইউনিট।

এ সময় চার কার্টুনে ৭২ পিস বিয়ার ক্যান ও ১৯ বোতল বিদেশী মদসহ সোলেমান কে আটক করা হয়। আটককৃত সোলায়মান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ বাঞ্চানগর গ্রামের শামছুল ইসলামের ছেলে। এছাড়া সোলামান ওই সড়কে দীর্ঘ দিন ধরে মাদক কারবারি করে আসছিলো। ঘটনানার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সালেহ জানান, লক্ষ্মীপুর পৌর শহরের পানির টাংক রোডস্থ আবাসিক বাড়িতে ভাড়া বাসায় বিপুল পরিমান মদসহ মাদকদ্রব্য আনা হয়েছে। এমন গোপন সংবাদে ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও ঘটনার সাথে জড়িত অপর যুবক রকিকে আটকের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com