সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পৌর মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

লক্ষ্মীপুর পৌর মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

লক্ষ্মীপুর পৌর মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

লক্ষ্মীপুরে পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার শিমুকে নানাভাবে লাঞ্চিত, হয়রানি ও হুমকির প্রতিবাদ এবং বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর মহিলা আওয়ামীলীগ। পৌর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি কস্তুরী আক্তার, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার শিমু, চন্দ্রগঞ্জ থানা মহিলা আওয়ামীলীগ সভাপতি রুমানা আক্তারসহ পাঁচটি উপজেলার মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ নানাভাবে পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার শিমুকে লাঞ্চিত ও হয়রানি করছে। ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য ষড়যন্ত্রকারীরা লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপঃপ্রচার চালাচ্ছে বলে জানান বক্তারা।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com