সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর শহরের মদিনউল্যা হাউজিং থেকে ব্যবসায়ির মোটরসাইকেল চুরি

লক্ষ্মীপুর শহরের মদিনউল্যা হাউজিং থেকে ব্যবসায়ির মোটরসাইকেল চুরি

লক্ষ্মীপুর শহরের মদিনউল্যা হাউজিং থেকে ব্যবসায়ির মোটরসাইকেল চুরি

লক্ষ্মীপুর শহরের মদিনউল্যা হাউজিং হুমায়ুন মিয়ার বাসার নিচ থেকে মোঃ এমরান নামের এক ব্যবসায়ির মোটরসাইকেল চুরি হয়েছে। কালো এবং সবুজ রঙের জিক্সার মোটরসাইকেলটি রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে চুরি হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোঃ এমরান লক্ষ্মীপুর শহরের এ আর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ও ঠিকাদার ব্যবসায়ি এবং লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন গণমাধ্যম শীর্ষ সংবাদ ডটকমের সম্পাদক নজরুল ইসলাম জয়’র বড় ভাই।

তিনি জানান, শহরের মদিনউল্যা হাউজিং এ হুমায়ুন মিয়ার বাসার নিচে মোটরসাইকেল রেখে উপরে উঠি কিছুক্ষণ পর নিচে নেমে দেখি মোটরসাইকেলটি নেই। পরে পুলিশকে বিষয়টি অবহিত করি। লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোঃ কাউছার জানান, সিসি ক্যামেরা দেখে চোর চক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে সাংবাদিক নজরুল ইসলাম জয় জানান, প্রায় ৭/৮ মাস আগে আমার ব্যবহৃত লাল রঙের একটি জিক্সার মোটরসাইকেল চুরি হয়। এর ৪ মাস পর কালো রঙের জিক্সার মোটরসাইকেলটি চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চোর চক্র। রবিবার বড় ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com