সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার সাক্ষীকে মারধর করলেন আসামি

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার সাক্ষীকে মারধর করলেন আসামি

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার সাক্ষীকে মারধর করলেন আসামি

এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান সাক্ষী আকলিমা আক্তার শিল্পীকে প্রকাশ্যে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ধর্ষণ মামলার আসামি আবদুল কাদেরের বিরুদ্ধে সদর মডেল থানায় এ অভিযোগ করা হয়।

এর আগে দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নে মুকতারামপুর গ্রামে কাদের প্রকাশ্যে শিল্পীকে মারধর করে। এতে তার গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। একপর্যায়ে প্রায় ২ লাখ টাকা, স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র ও ইন্স্যুরেন্সের কাগজপত্রের ব্যাগ নিয়ে যায়। 

গত ৬ এপ্রিল রাতে সড়কে দাঁড়িয়ে থাকা মানসিক প্রতিবন্ধী এক নারীকে ঘরে নিয়ে ধর্ষণ করেন আবদুল কাদের।পরদিনই ওই নারীর ভাই বাদী হয়ে কাদেরর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৩ এপ্রিল র‍্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প অভিযান চালিয়ে দক্ষিণ হামছাদী থেকে কাদেরকে গ্রেফতার করে। ঈদুল আজহার চার দিন আগে হাইকোর্ট থেকে কাদের জামিনে বের হন। কাদের দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুলতান আহমেদের ছেলে।

শনিবারের ঘটনার ভুক্তভোগী শিল্পী প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পালেরহাট শাখার ব্যবস্থাপক ও সদরের দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ইন্স্যুরেন্সের কাজ শেষে উপজেলার বিজয়নগর এলাকা থেকে শিল্পী বাড়ি ফিরছিলেন। এসময় তার সাথে থাকা একটি ব্যাগে ইন্স্যুরেন্সের প্রায় দুই লাখ টাকা, কাগজপত্র, স্মার্ট ফোনসহ চারটি মোবাইল ও তার জাতীয় পরিচয়পত্র ছিল।

রোববার ওই টাকা ব্যাংকে জমা দেয়ার কথা ছিল। কিন্তু পথিমধ্যে মোকতারামপুর এলাকায় এলে সড়কের ওপর প্রতবন্ধী নারীর ধর্ষণ মামলার আসামি কাদের তার পথ আটকে দাঁড়ায়। এ সময় শিল্পীর হাতে থাকা ব্যাগ নিতে অনেক চেষ্টা করে। একপর্যায়ে তাকে মারধর কাদের ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তার কান ও হাতে থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী আকলিমা আক্তার শিল্পী বলেন, আসামি কাদের জামিনে বের হয়ে এসে বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেয়ায় সে আমাকে মারধর করে আমার সাথে থাকা টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে।

দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেয়া হচ্ছে। তবে আইনের আশ্রয় নেয়ার জন্য তাকে পরামর্শ দেয়া হবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, অভিযোগটি খতিয়ে দেখা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com