সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষককে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ দুই আসামি কারাগারে

লক্ষ্মীপুরে কৃষককে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ দুই আসামি কারাগারে

লক্ষ্মীপুরে কৃষককে মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ দুই আসামি কারাগারে

লক্ষ্মীপুরে চুরির অপবাদ দিয়ে কৃষককে গাছের সাথে বেঁধে মারধর করার মামলায় ইউপি সদস্যসহ (মেম্বার) দুইজনের জামিন না মঞ্জুর করেছে আদালত। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই সময় মামলার প্রধান আসামি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তার জামিন আবেদন মঞ্জুর করে আদালত।

বাদীপক্ষের আইনজীবি মহসিন কবির মুরাদ জানায়, আদালত জামিন না মঞ্জুর করে চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান স্বপন ও স্থানীয় মো. সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এঘটনায় দায়েরকৃত মামলায় তারা ২ ও ৩ নম্বর আসামি।

আদালত সূত্রে জানা গেছে, ২৩ আগষ্ট রাতে ঘরে ফেরার পথে কৃষক আমির হোসেনকে চুরির অপবাদ দিয়ে ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়ালের নির্দেশে প্রতিবেশী সোহাগ, জুলহাস, আরিফ হোসেনসহ আসামিরা আমিরকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

একপর্যায়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য স্বপনকে খবর দেয় তারা । পরে তাদের উপস্থিতিতেও মারধর করা হলে জ্ঞান হারিয়ে ফেলে কৃষক আমির। পরে স্বপন মেম্বারের বাড়িতে নিয়ে সালিশ বৈঠক করে অলিখিত কাগজে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আহত আমির ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com