সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের টয়লেট ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের টয়লেট ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের টয়লেট ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে নির্মাণাধীন ভবনের টয়লেটের  ট্যাংক (সেফটিক ট্যাংক) পরিস্কার করতে গিয়ে কামাল হোসেন (২৯) ও ফারুক হোসেন (২৪) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহরি গ্রামের চান্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুর ২ টার দিকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত কামাল হোগলডহরী গ্রামের মৃত বাসু মিয়ার ছেলে ও ফারুক মৃত দ্বীন মোহাম্মদের ছেলে। পরিস্কার করতে সেফটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মাণাধীন ভবনের টয়লেটের  ট্যাংক (সেফটিক ট্যাংক) পরিস্কারের জন্য তিনজন শ্রমিক ঘটনাস্থল যায়। ক্রমান্বয়ে দুই শ্রমিক ট্যাংকে প্রবেশ করে আর বের হচ্ছিলো না। এ ভয়ে তৃতীয়জন আর ট্যাংকে প্রবেশ করেনি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বাঙ্গাখাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন কাজল বলেন, কাজ করতে গিয়ে দুই শ্রমিক মারা গেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com