সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
নামের আগে ডাক্তার লেখায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির ৩০ হাজার জরিমানা

নামের আগে ডাক্তার লেখায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির ৩০ হাজার জরিমানা

নামের আগে ডাক্তার লেখায় লক্ষ্মীপুরে এক ব্যক্তির ৩০ হাজার জরিমানা

জুনায়েদ আহম্মেদ: ডিএমএফ পাশ করে নামের আগে ডাক্তার উপাধি লেখার দায়ে লক্ষ্মীপুরে মোঃ আনোয়ারুল আবেদিন নামের একব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে লক্ষ্মীপুর আল নুর চক্ষু হাসপাতাল সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার বিকালে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আল নূর চক্ষু হাসপাতালে ডাক্তারের সহকারী হয়ে ডাক্তার পদবী ব্যবহার করে আসছেন আনোয়ারুল আবেদিন।

এমন অভিযোগের সত্যতা পাওয়ায় ডাক্তার পদবী ব্যবহারকারী আনোয়ারুলকে ১ মাসের জেল অনাদায়ে ৩০ হাজার টাকা এবং হাসপাতাল ভবন মালিক নুর রহমানকে ৫ হাজার টাকা, একই সাথে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে স্টার গেষ্ট হাউজকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন, এনএসআই’র উপ সহকারী পরিচালক মানিক দে, লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (ইএমও) ডা: মোঃ ইকবাল হোসেন ও এনএসআই’র ফিল্ড অফিসার রাজিব কর।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, লাইসেন্সবিহীন, বিনা অনুমতিতে ব্যবসা পরিচালনা ও ডাক্তারের সহকারী হয়ে ডাক্তার পদবী ব্যবহারের দায়ে আল নুর চক্ষু হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠান সীলগালা এবং সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে ব্যবসা পরিচালানার দায়ে ষ্টার গেষ্ট হাউজকেও জরিমানা করা হয়।

এদিকে, গত ৩১ আগষ্ট জেলা সিভিল সার্জন ডা: মো: আব্দুল গফফার স্বাক্ষরিত এক পত্রে ডাক্তার, প্যাথলজী ও হাসপাতালকে বিএমডিসির স্বীকৃত ডিগ্রী ছাড়া অন্য ডিগ্রী ব্যবহার না করতে নোটিশ দিয়েছেন সিভিল সার্জন। বিএমডিসি থেকে স্বীকৃত নয় এসব ডিগ্রীকে বিএমডিসি পরিপত্র জারি করে প্রতারণামূলক কাজ বলে অভিহিত করেছেন। অথচ নোটিশ পাওয়ার পরও লক্ষ্মীপুরে ডাক্তারদের এসব ডিগ্রী ব্যবহার অহরহ চলছে।

 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com