সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

চন্দ্রগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

চন্দ্রগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভসহ উভয় পক্ষের অন্তত ৮-১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দ্রগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থী (নৌকা) নুরুল আমিনের আনন্দ মিছিল পরবর্তীতে ছাত্রলীগের রিয়াজ ও বাবলু গ্রুপের মধ্যে এ মারামরির ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা রিয়াজ অভিযোগ করে বলেন, নৌকা প্রার্থী নুরুল আমিনের আনন্দ মিছিল শেষে আমি ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে চন্দ্রগঞ্জ আল রাজি হাসপাতালে সামনে দাড়াই। কাজী বাবলু লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে। এতে কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো সৌরভ হোসেন , ছাত্রলীগ নেতা হৃদয়,বাবু,সাগরসহ ৮-১০ জন নেতাকর্মী আহত হয়।

বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু বলেন, আমাদের মধ্যে কোন মারামারি হয়নি। আমরা নৌকার পক্ষে মিছিল করেছি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com