সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে জাবেদ হত্যার বিচার দাবি

লক্ষ্মীপুরে জাবেদ হত্যার বিচার দাবি

লক্ষ্মীপুরে জাবেদ হত্যার বিচার দাবি

লক্ষ্মীপুরে প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে জাবেদ হোসেন নামে এক কলেজ ছাত্রকে ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তুলে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে নিহতের স্বজন ও এলাকাবাসী।

মানববন্ধনে নিহতের স্বজনরা জানান, সদর উপজেলার হাসন্দি গ্রামের সেলিমের মেয়ে পলি আক্তারের সাথে জাবেদের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই সূত্র ধরে শুক্রবার সকালে পলির ভাই ফরহাদ, মামা রুবেল, লিটনসহ কয়েকজন কৌশলে জাবেদকে ফোনে প্রেমিকার নানার বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে। এক পর্যায়ে ঘটনাটি দামাচাপা দিতে লাশটি রুবেলের ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। জাবেদকে হত্যা করে তারা এখন আত্ম হত্যার নাটক সাজিয়েছে বলে দাবি করেন নিহতের স্বজনরা। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতারপূর্বক বিচারের দাবী জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জাবেদের বাবা সাইফুল ইসলাম, মা তাসলিমা বেগম, বড় ভাই জাহেদ, প্রতিবেশী শামীম আনোয়ার, মুক্তার শাহ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

লক্ষ্মীপুরে প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে জাবেদ হোসেন নামে এক কলেজ ছাত্রকে ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি দামাচাপা দিতে নিহতের লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে দাবী নিহতের স্বজনদের। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রামে প্রেমিকার নানার বাড়ি (ইন্দ্র পন্ডিত বাড়ি) থেকে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ওই দিন বিকেলে লক্ষ্মীপুর সদর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে নিহত জাবেদের বাবা সাইফুল ইসলাম।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com