সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রীর জন্য লক্ষ্মীপুর যুবলীগের দোয়া 

প্রধানমন্ত্রীর জন্য লক্ষ্মীপুর যুবলীগের দোয়া 

প্রধানমন্ত্রীর জন্য লক্ষ্মীপুর যুবলীগের দোয়া 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে শতাধিক দিনমজুর ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সোমবার বিকেলে পৌর শহরের জেলা যুবলীগের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা আওমীলীগের সাধারন সম্পাদক এড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন টিটু, যুবলীগ নেতা আবদুল জাব্বার লাভলুসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

এদিকে দিবসটি উপলক্ষে একই সময়ে লক্ষ্মীপুরের রামগতিতে দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে নদী ভাঙ্গণকবলিত এলাকার হতদরিদ্রদের মাঝে ২ হাজার গাছের চারা বিতরণ করে সংগঠনের নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com