সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
পিকআপ ভ্যানের ধাক্কায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতির মায়ের মৃত্যু

পিকআপ ভ্যানের ধাক্কায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতির মায়ের মৃত্যু

পিকআপ ভ্যানের ধাক্কায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতির মায়ের মৃত্যু

সড়ক পারাপারের সময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের মা সাহিদা বেগম (৫৫) পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতের (২২ অক্টোবর) দিকে তিনি মারা যান ((ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় সাহিদা বেগম শহরের ঝুমুর সিনেমা হল এলাকার ময়দার মেইল নামক স্থানে সড়ক পার হচ্ছিলেন।

এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি সড়কে ওপর সিটকে পড়েন। এতে তার বাম পা ও মাথা ফেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ বাদ যোহর (দুপুর ২টা) লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয়) মাঠে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে।

জানা গেছে, সহিদা বেগম তার নাতনি ঐশীকে নিয়ে বাসা থেকে বুধবার বিকেলে তাদের পুরান বাড়ি দেখা-শুনা করতে যান। সন্ধ্যার পর ঐশীকে নিয়ে ফের বাসাতে ফিরতে গিয়ে ময়দার মেইল এলাকায় রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় জকসিন বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআফ ভ্যান সহিদা বেগমকে পিঁছান থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে সিটকে পড়েন। বাম-পা ও মাথা ফেটে যাই। প্রচুর রক্তক্ষরণ হয় ওই সময়।

এদিকে জেলা ছাত্রলীগের সভাপতির মায়ের মৃত্যুতে, শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কেন্দ্রিয় ও জেলার অনেক নেতৃবৃন্দ।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com