সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভক্ত আয়োজন

লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভক্ত আয়োজন

লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভক্ত আয়োজন

বিভক্ত আয়োজনের মধ্য দিয়ে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে  লক্ষ্মীপুরে যুবদল।  মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় ও সাড়ে ১০ টার দিকে উত্তর তেমুহনী এলাকায় পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।

গোডাউন রোড এলাকায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবন প্রাঙ্গণে জেলা যুবদলের একাংশ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুনসুর আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহম্মদ শামছুল আলম, বিএনপি নেতা নিজাম উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন, বিটু পাটওয়ারী ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

যুবদলের অপর অংশ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর বাসভবনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় এতে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, জেলা যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন, সোহরাব হোসেন ভুলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com