সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মতবিনিময়

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মতবিনিময়

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মতবিনিময়

‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, শীঘ্রই সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করবে বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রকৃত সাংবাদিকদের সম্মান বৃদ্ধি ও হলুদ সাংবাদিকতা প্রতিরোধে এ উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।  এসময় স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন তিনি।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সচিব মো. শাহ্ আলম। এসময় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সংবাদকর্মীরা বলেন, হলুদ সাংবাদিকতা পরিহার করতে আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের গণমাধ্যমগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। অপসাংবাদিকতায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

পরে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে গণমাধ্যম, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস বিষয়ক বিভিন্ন বই লক্ষ্মীপুর প্রেস ক্লাবকে উপহার দেয়া হয়।

 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com