সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে গান বাজানো দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে গান বাজানো দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে গান বাজানো দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে দ্বন্দ্বে মো. সোহেল (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে সদর হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সোহেলের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

তবে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি বিয়ে বাড়িতে নাচ-গান চলছিল। এ সময় নাচ-গান পছন্দ না হওয়ায় একই এলাকার সুমন, দিদার ও জুয়েলসহ কয়েকজনের সঙ্গে সোহেলের বাগবিতণ্ডা হয়।

এর জের ধরে সোমবার (২৬ অক্টোবর) রাতে মজুচৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর হামলা চালান তারা। এ সময় লাঠিসোটা দিয়ে সোহেলকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার ভোরে সদর হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সোহেলের মৃত্যু হয়। নিহত সোহেল পেশায় মৎস্যজীবী (জেলে)। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, হামলার খবর পেয়ে ওই রাতে আমি ঘটনাস্থলে যায়।

এর আগেই সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, হত্যার ঘটনায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com