সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

 ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি শেষে লক্ষীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় অথিতিরা।

জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রিয়াজুল কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র আবু তাহের, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসন ভূঁইয়া আজাদ প্রমুখ। এছাড়া রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ উপজেলা ও চন্দ্রগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com