সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছয় ছাত্রের সঙ্গে...এরপর, মাদরাসার পরিচালক গ্রেফতার

লক্ষ্মীপুরে ছয় ছাত্রের সঙ্গে…এরপর, মাদরাসার পরিচালক গ্রেফতার

লক্ষ্মীপুরে ছয় ছাত্রের সঙ্গে…এরপর, মাদরাসার পরিচালক গ্রেফতার

লক্ষ্মীপুরে ছয় শিশু ছাত্রের সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে মোবারক হোসেন (২৮) নামে এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম কালিদাসেরবাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সন্ধ্যায় এক ছাত্রের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মোবারকের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামি একাডেমি বন্ধ ঘোষণা করে ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেয়। গ্রেফতার মোবারক রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শিক্ষক মোবারক হোসেন ছয় শিশু ছাত্রকে একাধিকবার অনৈতিক করেছেন। ঘটনাগুলো গোপন রাখতে তিনি ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে শপথ করান এবং তা মোবাইলে ভিডিও করে রাখেন।

সম্প্রতি এক শিশুর পায়ুপথ দিয়ে রক্তক্ষরণকে কেন্দ্র করে ঘটনাটি জানাজানি হয়। মঙ্গলবার বিকেলে মোবারককে আটকের পর মাদরাসার একটি কক্ষে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

জানা গেছে, ২০১৮ সালে পশ্চিম কালিদাসেরবাগ এলাকায় মুসলিমাবাদ তালিমুল কোরআন ইসলামি একাডেমি চালু করেন মোবারক হোসেন। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করার পাশাপাশি মাদরাসাটি পরিচালনা করে আসছেন। এতে ৩০ জন ছাত্র আবাসিকে থেকে পড়ালেখা করে আসছিল।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. মিমতানুর রহমান বলেন, একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসার পরিচালককে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com