সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে সাংবাদিকদের মানববন্ধন

লক্ষ্মীপুরে সংবাদ প্রকাশের জের ধরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক-পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক কাজী মাকছুদুল হক, নাজিম উদ্দিন রানা, সাইফুল ইসলাম জুয়েল, আফজাল হোসেন সবুজও বেলাল উদ্দিন সাগর প্রমুখ। এতে লক্ষ্মীপুরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রায়পুরের মেয়র ইসমাইল খোকন উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। দ্রুত এ মামলা প্রত্যাহার প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে সত্য প্রকাশে বাধা সৃষ্টি করা যাবে না।

প্রসঙ্গত, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকনের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে ৩১ অক্টোবর স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুলসহ ৪ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com