সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

‘‘সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা উপায়ে গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে শহরের শ্যাম সুন্দর জিউ মন্দির থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের উত্তর তেমুহনীস্থ ঢাকা-রায়পুর মহাসড়কে এসে গণ অবস্থান নেয়।

পরে পাশ্ববর্তী বিদ্যানিকেতন বিদ্যালয় মাঠে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এ্যাড. রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শিমুল সাহা, জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. প্রহলাদ সাহা।

এসময় বক্তারা বলেন, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। এসময় সংখ্যালঘু সুরক্ষায় আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান তারা।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com