সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদককে গণ সংবর্ধনা

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদককে গণ সংবর্ধনা

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদককে গণ সংবর্ধনা

জুনায়েদ আহম্মেদ: বাংলাদেশ কৃষকলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা’কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যালয় নিকেতন প্রাঙ্গণে এ গণ সংবর্ধনার আয়োজন করে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগ। এসময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হিজবুল বাহার রানা’কে ফলেল শুভেচ্ছা জানান। পরে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগ’র কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। জেলা কৃষকলীগ সভাপতি ওমর ফারুক ইবনে হোসাইন ভুলু’র সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, মহিলা আওয়ামীলীগ নেত্রী ফরিদা ইয়াছমিন লিকাসহ অনেকে।
এসময় বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তির যেকোন অশুভ চক্রান্ত থেকে দেশের জনগণকে রক্ষায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করতে কৃষকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে বিকালে মোটর শোভাযাত্রাসহ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় হাজারো নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com