সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২৩ পরিবারের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরে ২৩ পরিবারের মাঝে গরু বিতরণ

লক্ষ্মীপুরে ২৩ পরিবারের মাঝে গরু বিতরণ

জুনায়েদ আহম্মেদ: ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরে ৬ লক্ষাধিক টাকা ব্যয়ে ২৩ পরিবারের মাঝে ২৩টি গরু বিতরণ করা হয়েছে। রোববার বিকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের সাহাপুর এলাকায় সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এরআগে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে সভা শেষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত পরিবারগুলোর সদস্যদের মাঝে এসব গরু বিতরণ করেন অতিথিরা।

জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, ভিক্ষুকমুক্ত দেশ গড়তে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। জেলা কার্যালয় থেকে ভিক্ষুকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গবাদি পশু বিতরণের উদ্যোগ নেওয়া হয়। লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২৩ টি ভিক্ষুক পরিবারের তালিকা করে তাদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। এতে ৬ লাখ ৩ হাজার টাকা ব্যয় ধরা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com