সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সাংবাদিক অর্ণব মামুনের বাবার ইন্তেকাল

সাংবাদিক অর্ণব মামুনের বাবার ইন্তেকাল

সাংবাদিক অর্ণব মামুনের বাবার ইন্তেকাল

অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজের সহ-সম্পাদক অর্ণব মামুনের বাবা স্কুলশিক্ষক ওবায়েদ উল্যা (৫৮) আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সর্দি কাশি নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর প্রাইম হাসপাতালে সোমবার (৯ নভেম্বর) রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন।

এদিকে ওবায়েদ উল্যার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাগোনিউজ পরিবার। লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস ও সাধারণ সম্পাদক সানা উল্যা সানুও শোক প্রকাশ করেছেন।

ওবায়েদ উল্যা জেলার কমলনগর উপজেলার উত্তর পূর্ব তোরাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর উভূতি গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্র জানায়, ওবায়েদ উল্যার এ্যাজমা জনিত সমস্যা ছিল। গত কয়েকদিন তিনি সর্দি কাশিতে আক্রান্ত ছিলেন। রবিবার (৮ নভেম্বর) তাঁকে নোয়াখালীর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান তিনি চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১ টার দিকে চর উভূতি গ্রামে মরহুমের নামাজের জানাযা হওয়ার কথা রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com