সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫৭তম জন্মদিনে কেক কাটলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

৫৭তম জন্মদিনে কেক কাটলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

৫৭তম জন্মদিনে কেক কাটলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৭তম জন্মদিনের কেক কাটা হয়। এসময় তাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে এডভোকেট নয়নকে জেলা, সকল উপজেলা ও সকল পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সাবেক ছাত্রনেতারা পৃথকভাবে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায় ।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আওয়ামী লীগ নেতা সম্পাদক নুরনবী চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন পিপি, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আব্দুল মতলব, বেলাল আহমদ, মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, আহছানুল কবির রিপন, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, মো: হুমায়ুন কবির পাটওয়ারী, সৈয়দ সাইফুল হাসান পলাশ, স্বেচ্ছাসেবকলীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, মাহবুব ইমতিয়াজ, যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন টিটু চৌধুরী, মাহাবুবুল হক মাহাবুব সাবেক ছাত্রনেতা আব্দুল জব্বার লাবলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, বেল্লাল হোসেন ক্বারী, সৌরভ হোসেন বিনু, শ্রমিকলীগ নেতা মামুনুর রশিদ, ইউছুফ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমূখ।

এসময় বক্তারা এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের বিগত ৪২ বছরের রাজনৈতিক দর্শন ও ৫৭ বছরের জীবনী তুলে ধরেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জিবনে সমাজ ও মানুষের কল্যানে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা আলোকপাত করে তার ভবিষ্যৎ জীবনে সুখ ও শান্তি কামণা করা হয়। পরে এডভোকেট নয়ন ও তার পরিবারসহ সারা দেশের মানুষের কল্যাণের জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com