সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ বছরে লক্ষ্মীপুরে সাড়ে আটশ জনকে রক্ত দিয়েছে অগ্রযাত্রার সদস্যরা

৪ বছরে লক্ষ্মীপুরে সাড়ে আটশ জনকে রক্ত দিয়েছে অগ্রযাত্রার সদস্যরা

৪ বছরে লক্ষ্মীপুরে সাড়ে আটশ জনকে রক্ত দিয়েছে অগ্রযাত্রার সদস্যরা

৪ বছরে সাড়ে আটশ জনকে বিনামূল্যে রক্ত দান করেছে লক্ষ্মীপুরের অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাব। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা জেলার বিভিন্নস্থানে অন্তত ৩০ টি ক্যাম্পেইন করেছে।বুধবার (১৮ নভেম্বর) সকালে অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুলের সামনে থেকে র‌্যালি বের করা হয়। পরে স্কুলের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা হয়। এ নিয়ে ৫ বছরে পা দিল সংগঠনটি।

অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি নুর হোসেন ফাহাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডাক্তার আশফাকুর রহমান মামুন।

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি বিপণন মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন, কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আসাদ, সমাজসেবক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী , গুড লাইফ ফুডস এন্ড প্রোডাক্টের ব্যবস্থাপনা পরিচালক মিল্লাদ হোসেন শামীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠক মো. মিজানুর রহমান চৌধুরী, রেজাউল করিম রিয়ান, ইসমাইল হোসেন বাবু, ইসমাইল খান সুজন , ইসমাইল হোসেন রাসেল, লাবিদ ফয়সাল, কাউছার হামিদ, রুবেল , নোমান, সোহেল, রাসেল হোসেন, রিয়াদ হোসেন এবং অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ রাসেল, প্রচার সসম্পাদক আবুল বায়ান, সদস্য তানবীর হোসেন সিফাত ও শরীফ হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com