সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাস্ক বিহীনদের জরিমানা

লক্ষ্মীপুরে মাস্ক বিহীনদের জরিমানা

লক্ষ্মীপুরে মাস্ক বিহীনদের জরিমানা

লক্ষ্মীপুরে করোন প্রতিরোধে মাস্ক না পরার অপরাধে ৩৫ জনকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিনা মূল্যে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

২য় ধাপে করোনা ভাইরাসে প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, মহামারি করোনা ভাইরাসের ২য় ধাপের প্রাদুরভাব ইতোমধ্যে শুরু হয়েছে। এতে এ অঞ্চলের মানুষও সংক্রামিত হতে পারে।

তাদের সুস্থ্যতা নিশ্চিতের লক্ষ্যে ও মাস্ক পড়ায় অভ্যস্ত করতেই এ সচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়। এতে মাস্ক ছাড়া বাজার এলাকায় ঘুরা ঘুরির অপরাধে ৩৫ জনকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ১ হাজার মাস্ক বিনা মূল্যে জনসাধারণের কাছে বিতরণ করা হয়।

এর আগে সকালে সদর উপজেলা প্রশাসনের হলরুমে লক্ষ্মীপুর এনজিও ফোরামের উদ্যোগে করোনা প্রতিরোধক ১২ হাজার ৫০০ মাস্ক ও ১২৫ টি হ্যান্ড স্যনেটাইজার উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। এতে ১৩টি এনজিও সংস্থা বিনা মূল্যে বিতরণের জন্য এসব উপকরণ হস্তান্তর করেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com