সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বায়োজিদ ভূইয়ার নেতৃত্বে ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বায়োজিদ ভূইয়ার নেতৃত্বে ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বায়োজিদ ভূইয়ার নেতৃত্বে ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে। মিছিলটির নেতৃত্বে দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন- আহবায়ক বায়োজিদ ভুইয়া ।

সোমবার (৭ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রায়পুরের মীরগঞ্জ বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্ব দেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ বায়েজীদ ভূঁইয়া।

পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, রাতের আধারে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে তারা দেশের শত্রু। এদের দ্রুত প্রতিহত করা প্রয়োজন। কোনো ধর্মীয় সভায় যদি কোনো ধর্ম ব্যবসায়ী আরেকবার আমাদের অস্তিত্ব জাতির পিতাকে নিয়ে উসকানিমূলক কথা বলে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন যুবলীগের সাবেক এ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন, কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাবুব হাওলাদার, রায়পুর উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ নুর নবী সুজন, কেরোয়া ইউনিয়ন যুবলীগ নেতা আকবর মৃধা, রায়পুর পৌর ছাত্রলীগ নেতা জুটন, কেরোয়া ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আরিফ হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com