সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলখানার কারারক্ষীর ছেলে ফাহিম নিখোঁজ

লক্ষ্মীপুর জেলখানার কারারক্ষীর ছেলে ফাহিম নিখোঁজ

লক্ষ্মীপুর জেলখানার কারারক্ষীর ছেলে ফাহিম নিখোঁজ

বাইসাইকেল চালাতে গিয়ে স্কুলছাত্র ফাহিম মোরশেদ বাসায় ফেরেনি। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাবা কবির হোসেন লক্ষ্মীপুর জেলা কারাগারের কারারক্ষী। ছেলের খোঁজ পেতে মরিয়া হয়ে উঠেছেন বাবা।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে কারাগারের কোয়ার্টার থেকে সাইকেল নিয়ে ফাহিম বের হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।

এদিকে কবির ও তার স্বজনরা সম্ভাব্য স্থানে ফাহিমকে খুঁজেও পায়নি। তাকে খুঁজে পেতে শনিবার সন্ধ্যায় কবির সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বিকেল থেকে কারাগারের পাশবর্তী ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে ফাহিমের খোঁজ চেয়ে মাইকিং করা হয়েছে।

এতে জানা গেছে, দুপুরে কোয়ার্টার থেকে বের হয়ে ফাহিম কারাগারের পশ্চিম পাশের সড়কে সাইকেল চালাচ্ছিলো। হঠাৎ করে তাকে ওই সড়কে দেখা যায়নি। পরে সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে সদর থানা পুলিশের সহযোগীতার জন্য নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কিন্তু রাত হয়ে গেলেও কোথাও ফাহিমের সন্ধান মেলেনি। ফাহিম লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

ফাহিমের বাবা কবির হোসেন জানান, বাসা থেকে সাইকেল চালানোর উদ্দেশ্যে ফাহিম বের হয়েছিলো। এসময় তার পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিলো। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। ফাহিমের সন্ধান পেলে ০১৮৭৬০০০১৮০ ও ০১৮১৩৬৫৭১৭০ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, কারারক্ষী কবির তার ছেলের নিখোঁজ ডায়েরি করেছেন। ছেলেটিকে খুঁযে পেতে চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com