সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর | মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর সদর | মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর সদর | মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় রিহান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমন্ডল গ্রামের সাইদ্দার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিহান চরমন্ডল গ্রামের দিনমজুর হোসেন আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রিহান বাড়ি থেকে বের হচ্ছিল। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হয়। এ সময় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ঘাতক মোটরসাইকেল ও চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে।

চররুহিতা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) আলম পাটওয়ারী জানান, হঠাৎ করে মোটরসাইকেলটি এসে শিশু রিহানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। শুনেছি মোটরসাইকেলসহ চালক সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, হাসপাতাল আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com