সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর | বিএনসিসি'র সচেতনতামূলক র‌্যালি,মাস্ক বিতরণ

লক্ষ্মীপুর | বিএনসিসি’র সচেতনতামূলক র‌্যালি,মাস্ক বিতরণ

লক্ষ্মীপুর | বিএনসিসি’র সচেতনতামূলক র‌্যালি,মাস্ক বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ময়নামতি রেজিমেন্টের ব্যবস্থাপনায় বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মাহবুব আলম।

এসময় উপস্থিত ছিলেন, বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল সালাহ উদ্দিন আল মুরাদ, মেজর সিব্বির আহমেদ বিপু, রামগঞ্জ মডেল কলেজ বিএনসিসি লেফটেনেন্ট মোহাম্মদ হাবীব উল্যা, লক্ষ্মীপুর সরকারি কলেজ বিএনসিসি’র পিইউও শফিক আহমেদ, রামগঞ্জ সরকারি কলেজ পিইউও মেহেদি হাসানসহ জেলা বিএনসিসির সদস্যবৃন্দ।

পরে কলেজ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি থেকে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com