সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মাকে চিঠি লেখা প্রতিযোগীতার উদ্বোধন

লক্ষ্মীপুরে মাকে চিঠি লেখা প্রতিযোগীতার উদ্বোধন

লক্ষ্মীপুরে মাকে চিঠি লেখা প্রতিযোগীতার উদ্বোধন

লক্ষ্মীপুরে মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। এতে তিনজন মাকে প্রধান ও বিশেষ অতিথি করা হয়েছে। তারা ভিক্ষা করে অনেক কস্টে সন্তান নিয়ে জীবনযাপন করছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ‘মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানের ওই তিন মা অতিথি ছিলেন।

ভিন্নধর্মী এ অনুষ্ঠানের আয়োজক ভাষার প্রদীপ ও মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত। এসময় অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তাদের সন্তানদের জন্য শিক্ষা উপকরণ তুলে দেয় আয়োজকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৫ বছর বয়সী রহিমা বেগম। বিশেষ অতিথি ভিলেন ববিতা রাণী দাস ও শিউলি আক্তার। রহিমা বেগম ও শিউলি আক্তার সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের বাসিন্দা। রহিমা তার বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করছেন। সংসারে তাদের আর কেউ নেই। স্বামীহারা শিউলি তার ছেলেমেয়েকে নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। কষ্টের মধ্যে থেকেও তিনি এক ছেলে ও এক মেয়ে পড়ালেখা চালাচ্ছেন। ববিতা রাণীর স্বামীর বাড়ি রামগতি উপজেলার হাজিরহাট এলাকায়। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন।

বক্তব্য রাখেন, দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার নির্বাহী সম্পাদক মো; রবিউল ইসলাম খান, সাংবাদিক শাকের মো: রাসেল, ভাষা প্রদীপের সদস্য রাজিব হোসেন রাজু, সৈয়দ নুর হোসেন ফাহাদ, রিয়াদ হোসেন, ইসমাইল খান সুজন প্রমুখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

মেঘনায় চিংড়ি রেণুপোনা শিকার করতে গিয়ে যুবক নিখোঁজ, উদ্ধার কাজে চলছে

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com