সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ  মুজিব ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ  মুজিব ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ  মুজিব ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনী ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালক বশির আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।
এসময় প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ১৬ বয়সের উর্দ্ধে প্রায় দুই হাজার প্রতিযোগি অংশ নেয়। এতে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগীতায় বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়। রেজিষ্ট্রেশনসহ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা চলবে পুরো মাসব্যাপী। এই প্রতিযোগিতায় প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশ গ্রহন করবে বলে জানান আয়োজকরা।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com