সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাঙ্গাখায় মাতৃভাষা দিবসে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাঙ্গাখায় মাতৃভাষা দিবসে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

বাঙ্গাখায় মাতৃভাষা দিবসে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা এলাকায় ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে স্থানীয় আমানাত উল্যাহ আয়েশা নুরানী মাদরাসা মাঠে সকাল থেকে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইচ্ছেঘুড়ি সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী টুমচর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানি। সংগঠনটির সভাপতি ও সদর উপজেলা কৃষকলীগ আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক জসিম উদ্দিন।
এর আগে কোরআন তেলোয়াত, ইসলামীক ও দেশাত্ববোধক সঙ্গীত, আযান ও মাতৃভাষা দিবস উপলক্ষে উপস্থিত বক্তব্যসহ ৪টি ইভেন্ট প্রতিযোগিতায় মোট ২১ জন পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মকরধ্বজ ইসলামীয়া আলিম মাদরসারা অধ্যক্ষ মাওলানা হোসাইন আহম্মদ, আভিরখিল দাখিল মাদরাসারা সুপার মাওলানা আব্দুল কুদ্দুস, রাজিবপুর দালিখ মাদরাসা সুপার মাওলানা মোঃ শামসুল আলম শামিম, আমান উল্যাহ আয়েশা নুরানী মাদরাসা সুপার মাওলানা ফজলে আজিম, সংগঠনটির আজীবন দাতা সদস্য হানিফ ভূঁইয়া, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা ও নেতৃবৃন্দ।

সংস্কৃতি | উৎসব আরও সংবাদ

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

নববর্ষের আমেজে খাজনা আদায়ে ‘হালখাতা’ লক্ষ্মীপুরের কমলনগরে ব্যতিক্রমী উদ্যোগ

কমলনগরে কেসিএল’র ট্রফি উন্মোচন  ‎

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com